সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীমঙ্গলে বিনামূল্যে দেওয়া হবে ঠোঁট কাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসা

 

মৌলভীবাজার প্রতিনিধি:

রোটারি সিলেট জালালাবাদ ক্লাবের উদ্যোগে বিদেশী চিকিৎসকদ্বারা বিনামুল্যে অপারেশন করে দেয়া হবে ঠোঁট কাটা ও তালুকাটা রোগীদের। এ লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোটারি ক্লাবে ঠোঁট কাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনামুল্যে চিকিৎসা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল রোটারিক্লাবে আয়োজিত এ মত বিনিময় সভায় বক্তব্যদেন প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার সোয়েব আহমদ মতিন, প্রজেক্ট সেক্রেটারী রোটারিয়ান মো: হানিফ ও প্রচারনা সম্পাদক রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, শ্রীমঙ্গল রোটারিক্লাবের প্রাক্তন সভাপতি অবিনাশ আচার্য্য, সাধারণ সম্পাদক রোটারিয়ান বিকুল চক্রবর্তী, রোটারিয়ান সাজ্জাদুর রহমান, রোটারিয়ান আতিকুল আম্বিয়া, রোটারিয়ান সুব্রত দাশ, শ্রীমঙ্গল কলিঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইদ্রিছ মিয়া, রাজঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম হক ও রোটারি সিলেট জালালাবাদ ক্লাবের নেতৃবৃন্দরা। এ সময় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় এ সংক্রান্ত লিপলেট।

এ সময় বক্তারা জানান, রোটারি সিলেট জালালাবাদ ক্লাবের উদ্যোগে আগামী ১৪ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী পর্যন্ত সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে যুক্তরাস্ট্র, কানাডা, নেদারল্যান্ডস ও মিশরের ডাক্তার দ্বারা ঠোঁট কাটা, তালুকাটা ও পোড়া রোগীদের সম্পুর্ন্ন বিনামুল্যে অপারেশন করে দেয়া হবে। তবে যারা অপারেশন করাতে চান তারা এর আগে শ্রীমঙ্গল রোটারি ক্লাব ও সিলেট জালালাবাদ ক্লাবে নাম নিবন্ধন করতে হবে। যোগাযোগ সিলেট ০১৭১১৩২০৬৩৬ ও শ্রীমঙ্গল ০১৭১৩৮১৭১৮১।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com