শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

সন্দ্বীপে পাকিস্তান আমলে অধিগ্রহণকৃত জায়গায় বিমানবন্দরের দাবীতে মতবিনিময় সভা

সন্দ্বীপে বিমানবন্দর স্থাপনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত (২ মার্চ) বিকাল ৩ টায় সন্দীপ বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের উদ্যোগে স্থানীয় পৌরসভার তালুকদার মার্কেট সংলগ্ন বেরিবাধের পাদদেশে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের আহবায়ক বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর প্রাক্তন উপ-প্রধান প্রকৌশলী তামজীদ রহমান এতে সভাপতিত্ব করেন।সদস্য সচিব শাহাদাৎ হোসেন আশরাফ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।

এসময় তিনি বলেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সন্দ্বীপে বিমানবন্দরের জন্য অনেক পূর্বেই জমি অধিগ্রহণ করা হয়েছে।বিমানবন্দর স্থাপনের জন্য এটি একটি আস্বস্তের বিষয়। আমি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনার চেষ্টা করবো এবং জাতীয় সংসদে উপস্থাপন করবো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,

হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মাহফুজুর রহমান সুমন, পৌরসভা ছাত্রলীগ এর সভাপতি ফয়সাল উদ্দীন, সন্দ্বীপ উপজেলা শাখার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সাধারণ সম্পাদক সম্রাট তকি, দৈনিক বিজনেস বাংলাদশের চট্টগ্রাম ব্যুরো প্রধান সুলাইমান মেহেদী হাসান, চ্যানেল এস এর প্রতিনিধি পারভেজ মোসারফ, দৈনিক একুশের বাণীর সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমান, ও সাংবাদিক চারু মিল্লাত সহ ভিবিন্ন শ্রেণি পেশার মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com