শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের

রাজধানীসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, কয়েক সেকেন্ডের দুলুনিতে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এ কম্পনে অনেক স্থানে আতঙ্কে মানুষ ঘর-বাড়ি থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে।

আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭। সংস্থাটি এটিকে ‘মধ্যম মাত্রার’ ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

 

ভূমিকম্প শুরু হতেই রাজধানীর অনেক এলাকায় মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। একাধিক এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভবন দুলতে থাকে এবং কিছু স্থানে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনাও ঘটে।

কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন,
“আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্প শুরু হতেই ভবন জোরে দুলতে থাকে। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দ্রুত নিচে নামতে শুরু করি, কিছুক্ষণের মধ্যেই কম্পন থেমে যায়।”

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা সুশান্ত দাস বলেন,
“হঠাৎ বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি জোরে ঝাঁকি দিচ্ছিল। মনে হচ্ছিল খুঁটির তার ছিঁড়ে পড়ে যাবে। সবাই নিচে নেমে আসে, অনেককে আতঙ্কে চিৎকার করতে শুনেছি।”

গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনাসহ বিভিন্ন জেলার মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য দিয়েছেন।

পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাতেও দুলুনির অনুভূতি পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন এলাকায় দেয়ালে ফাটল এবং সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্প-পরবর্তী মূল্যায়ন চলছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com