সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নির্বাচনী এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা ভাইরাল ছবি, অস্ত্র ও বিতর্ক: প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়ার গানম্যান গ্রেপ্তার নবীনগরে ধানের শীষের গণজোয়ার: পাইলট স্কুল মাঠে এম এ মান্নানের জনসভায় জনসমুদ্র চা বাগানের ভোটে বিজয়ী হতে চান স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস নওগাঁর পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য প্রশাসনের: জেলা প্রশাসক ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার চট্টগ্রামে ভোটকেন্দ্র ঘিরে শঙ্কা, জেলায় ৬৫৫ ভোটকেন্দ্র ঝুঁকির তালিকায়

পিএসজির জয়ে উজ্জ্বল মেসি, জোড়া গোল এমবাপের

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যেন ‘নিজের ছায়া’ হয়ে গেছেন লিওনেল মেসি। বার্সেলোনায় মাঠ কাঁপানো আর্জেন্টাইন খুদেরাজের এই ক্লাবে চোখে পড়ার মতো পারফরম্যান্স দেখা যাচ্ছে কালেভদ্রে।

তবে শনিবার রাতটিকে পিএসজি ক্যারিয়ারের অন্যতম সেরা একটি রাত ভাবতেই পারেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। এদিন ঠিক যেন নিজের মনের মতোই খেলতে পেরেছেন। গোল না পেলেও মাঠজুড়ে মেসির স্বপ্রতিভ উপস্থিতি চোখের স্বস্তি দিয়েছে পিএসজি সমর্থকদের।

ঘরের মাঠে এই ম্যাচে ৩-১ গোলে সেইন্ট-এতিনিকে হারিয়েছে পিএসজি। এতে লিগ টেবিলে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

শুরুতে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করেন এমবাপে। দুটি গোলেই অবদান রাখেন মেসি। এমবাপের অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন দানিলো পেরেইরা।

লিগ ওয়ানে সেইন্ট-এতিনি তাদের সর্বশেষ চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তলানি থেকে ওপরের দিকে উঠে এসেছে। এই ম্যাচেও পিএসজিকে কাঁপিয়ে দিয়েছিল দলটি।

ম্যাচের ১৬তম মিনিটে ডেনিস বোয়াঙ্গা এগিয়ে দেন সেইন্ট-এতিনিকে। বিরতির তিন মিনিট আগ পর্যন্ত এই লিড ধরে রেখেছিল অতিথিরা।

অবশেষে ৪২ মিনিটে এসে মেসি-এমবাপের নৈপুণ্যে সমতা ফেরায় পিএসজি। ডান দিক থেকে মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।

দ্বিতীয় গোলটিও এসেছে এই যুগলের বোঝাপড়ায়। ৪৭ মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপেকে। ঠিক একইভাবে জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড।

এর পাঁচ মিনিট পর আরও এক গোল করে জয় নিশ্চিত করে পিএসজি। এবার গোলের জোগানদাতা ছিলেন এমবাপে। তার দারুণ ক্রস তেকে বল পেয়ে দারুণ হেডে ৩-১ করেন পেরেইরা।

বাকি সময়েও আধিপত্য ধরে রাখে পিএসজি। ৮০তম মিনিটে গোল পেতে পারতেন আরেক তারকা নেইমারও। তবে তার শট পোস্টে লেগে ফেরত আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com