বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোরের

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত ও গুরুতর হয়েছেন আরো একজন। ঘটনাটি আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন কেরানীহাটের বাশের দোকান এলাকায় ঘটেছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম শাকিল (১৯)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের মজিদ কোম্পানীর বাড়ির আমির হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি।দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মহি উদ্দিন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন কেরানীহাটের বাশের দোকান এলাকায় চট্টগ্রামমুখী পাশাপাশি দুইটি মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।
উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাট মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষনা করেন ও আহত জসিমকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হওয়ার আগেই ঘটনাস্থলের লোকজন মোটরসাইকেলটি সরিয়ে ফেলেন।
উপজেলার ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল নামের একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বিয়ে অনুষ্ঠান থেকে তিনটি মোটরসাইকেল করে তারা কেরানীহাটের দিকে আসতেছিল। এসময় কেরানীহাটের বাশের দোকান এলাকায় একটি মোটরসাইকেলের সাথে আরেকটির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com