সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

কক্সবাজারে-মদ্যপানের সময় বাগবিতণ্ডা, স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ অভিযুক্ত আটক

মো.সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারে স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার কলাতলী এলাকার বাইপাস সড়কের পাশে উত্তরণ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রঞ্জন চাকমা (৫৫)। তাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় বিরেল চাকমা নিহতের স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, নিহত রঞ্জন চাকমার মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ধর্ষণের শিকার ওই নারীও একই হাসপাতালে চিকিৎসাধীন।তিনি আরও জানান, আটক বিরেল চাকমাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সবার বাড়ি রাঙ্গামাটিতে।জসিম উদ্দিন চৌধুরী আরও জানান, বিরেল চাকমা (৫৫) নিহতের স্ত্রীর পূর্ব পরিচিত। তিনদিন আগে রঞ্জন চাকমা কক্সবাজার এসে বিরেলের বাসায় অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় জসিম নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে তারা ওই বাসায় ছিলেন।বিরেল চাকমা কয়েকদিন থেকে ওই নারীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। রাজি না হওয়ায় বিরেল ক্ষিপ্ত হন। শনিবার রাতে মদ্যপানের সময় রঞ্জন চাকমা ও বিরেল চাকমার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জন চাকমার মাথায় সজোরে কোপ দিয়ে হত্যা করেন। পরে তিনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।কক্সবাজার জেলা পুলিশের এই মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পরবর্তী সময়ে ভুক্তভোগী নারী কৌশলে বাড়ি থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হন এবং বিরেল পালানোর চেষ্টার সময় জনগণের সহায়তায় পুলিশ তাকে আটক করে।আটক বিরেল চাকমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com