রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

সুদের টাকা ফেরত চাওয়ায় খুন হন বৃদ্ধা শাহানা বেগম, মূল আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে সুদের টাকার লেনদেনের বিষয় নিয়ে জেরে স্বাসরোধ করে শাহানা বেগম (৫১) নামের এক নারীকে হত্যার পর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অপমূত্যু মামলা দায়ের করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে আসে স্বাভাবিক নয় শাহানা বেগমের মৃত্যু হয় স্বাসরোধে। এ ঘটনায় প্রায় ৪ মাস পর মঙ্গলবার (৫ আগস্ট) খলিল মিয়া ওরফে ফেছাদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফেছাদ পুলিশের জিজ্ঞাসাবাদে সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে গলা টিপে ভিকটিম নারীকে হত্যার দায় স্বীকার করেছেন।

রাজনগর থানা সুত্রে জানা যায়, গত ৩১ মার্চ সকাল ৬টারদিকে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহানা বেগমকে (৫১) এর মরদেহ নিজ ঘরে পাওয়া যায়। তার আত্মীয়স্বজন কারো উপর কোন সন্দেহ নেই বলে বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে পুলিশকে জানায়। রাজনগর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ১ এপ্রিল একটি অপমৃত্যু মামলা (নং-০৪/২০২৫) রুজু করে।

পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ভিকটিম শাহানা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ তথ্য পেয়ে নিহতের মেয়ে বিউটি বেগম রাজনগর থানায় হত্যা মামলা (নং-০৪, তারিখ: ০৪/০৮/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।মামলার তদন্তভার পাওয়া এসআই (নিঃ) অরূপ সরকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একই গ্রামের খলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল মিয়া জানায়, নিহত শাহানা বেগম এলাকায় মানুষের কাছে সুদে টাকা লেনদেন করতেন। তার সাথেও শাহানা বেগমের সুদে টাকা লেনদেন ছিল। মূলত এই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শাহানা বেগমের সঙ্গে তার মনোমালিন্য হয়। ঘটনার দিন রাতে খলিল মিয়া ভিকটিমের বাড়িতে যায়। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ভিকটিম শাহানা বেগমকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে গলা চাপা দিয়ে হত্যা করা হয়।রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করলে জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com