বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

দেশ বাঁচাতে এবার যুদ্ধে নামছেন কিংবদন্তি বক্সার ভাতৃদ্বয়

আর বসে থাকার সময় নেই। মাতৃভূমি ইউক্রেনের হয়ে যুদ্ধে নামার ঘোষণা দিলেন সাবেক বিশ্বসেরা বক্সার ভিতালি ক্লিৎসকো। তার ভাই ‘হল অব ফেম’ বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোও অস্ত্র তুলে নিতে তৈরি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান ক্লিৎসকো ভাইরা।

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছেন। ইতিমধ্যেই সেখানে কয়েকশ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

২০১৪ সাল থেকে ইউক্রেনের রাজধানী কিভের মেয়র ভিতালি। তিনি বলেন, ‘আমার কাছে আর কোনও উপায় নেই। আমাকে যুদ্ধ করতেই হবে।’

ভিতালি জানিয়েছেন, কিভের সাধারণ মানুষও লড়াই করার জন্য তৈরি। তিনি বলেন, ‘আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল।’

বক্সার হিসেবে ভিতালি অনেকগুলো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। হেভিওয়েট শিরোপা লড়াইয়ে বিশ্বের ১৫ জন প্রতিপক্ষকে হারিয়েছেন তিনি।

২০১১ সালে ভিতালি ও তার ছোট ভাই ভ্লাদিমির ক্লিৎসকো ভাতৃযুগল হিসেবে সবচেয়ে বেশি হেভিওয়েট শিরোপা জেতার রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান।

২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই ভাই মিলে হেভিওয়েট বক্সিংয়ে দাপুটে সময় কাটিয়েছেন। ওই সময়টাকে ইউক্রেনে বক্সিংয়ের ‘ক্লিৎসকো যুগ’ বলা হতো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com