রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

পটিয়ায় জেলেপল্লীতে আগুন, ২২ পরিবার নিঃস্ব

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের পটিয়ায় জেলেপল্লীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ২২ জেলে পরিবারের বসতঘর। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে স্বপন সরদারের বাড়ির বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ২২টি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ঘরগুলো হলো—স্বপন, স্বদেশ, সুভাস, শ্যামল, শিবু, দীপু, রানা, তপন, মন্না, রিপু, ইমন, শংকর, সুব্রত, মিলন, সুবল, রুবেল, গণেশ, খোকন, রিশু, কৃষ্ণা, বাবলা এবং শাপলার বসতঘর।

স্থানীয় বাসিন্দা জয় দাস বলেন, জেলেপাড়ায় ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে।

পুড়ে যাওয়া এক ঘরের মালিক সুমন বলেন, আমাদের শেষ আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আমাদের রাত কাটাতে হবে।

এদিকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে এবং পাশের প্রাথমিক বিদ্যালয়ে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com