শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদশিক মুদ্রাসহ যাত্রী আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়ান্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃত যাত্রীর নাম সাকিব নেওয়াজ। তিনি চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দুবাই যেতে চেয়েছিলেন বলে জানা গেছে।মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা শাখা, গোয়েন্দা সংস্থা, বিমানবাহিনী এবং কাস্টমস যৌথভাবে ওই যাত্রীকে আটক করে।

এ সময় তার সাথে থাকা ব্যাগেজে তল্লাশি চালিয়ে সবজির ভেতর কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।তিনি আরও বইলেন, উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে এক লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানের রিয়াল, ৯ হাজার ২০০ দিরহাম। যা বাংলাদেশি টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা। আটক যাত্রীকে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com