বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত

ফয়সাল আহমেদ, রাজবাড়ী:

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ১ মাস যাবত ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। এখনও চালু হয়নি ড্রেজিং কার্যক্রম। পাটুরিয়া ফেরীঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে, পদ্মা নদীর মাঝখানে একাধিক ডুব চর সৃষ্টি হওয়ায় এমন অবস্থা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এতে ফেরীগুলো প্রায় ২ কিলোমিটার ভাটি পথ ঘুরে চলাচল করছে। তাতে একদিকে বেড়েছে তেল খরচ অপর দিকে যাত্রী ও যানবাহন পারাপারে সময় লাগছে প্রায় দ্বিগুন। স্বাভাবিক সময়ে একটি ফেরী পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে পৌছাতে সময় লাগে ৩০-৩৫ মিনিট কিন্তু পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে তা বেড়ে সময় লাগছে ৫০-৬০ মিনিট।

যাত্রী ও চালকরা বলছেন, অপরিকল্পিত ড্রেজিং করার কারণে প্রতি বছর শীত মৌসুমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ হিসেবে বলা হচ্ছে, ড্রেজার দিয়ে চ্যানেল থেকে মাটি কেটে, সেই মাটি আবার ফেলা হয় চ্যানেলের পাশে। যার কারণে স্রোতের টানে এই মাটি পুনরায় এসে চ্যানেল ভরাট হয়।

আর বিআইডব্লিউটিসির আরিচা জোনের ডিজিএম নাসির উদ্দীন জানান, খুব শীগ্রই ড্রেজিং করে চ্যানেল থেকে মাটি অপসারণ করা হবে। এতে সময় ও ভুগান্তি দুটোই কমবে।

বিআইডব্লিউটিসির সুত্রে জানা যায়, বর্তমানে দুইপাড়ে ৪টি করে মোট ৮টি ফেরীঘাট ও ট্রাফিকে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরী দিয়ে চলাচল সচল রাখা হয়েছে এই নৌরুট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com