শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পূর্বকোণ-পত্রিকার সহ-সম্পাদক ও শিক্ষার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধ:

চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজানে দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম ও ছাত্রপ্রতিনিধি এইচআর শহীদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছাত্রপ্রতিনিধি হুমায়ন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতকানিয়া-লোহাগাড়ার সমন্বয়ক তামিম মির্জা, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক মাসুম, ব্যবসায়ী এম ওসমান ফারুক, নুরুল আলম চৌধুরী নুরু, হাফেজ শওকত আলী বক্তব্য রাখেন।মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাবিব মেম্বারসহ তার বাহিনীর সকল সদস্যদের গ্রেপ্তারে আল্টিমেটাম দেন বক্তারা।গত ১৯ ডিসেম্বর দুপুরে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধর করার প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের ওপর সশস্ত্র হামলা করে ইউপি মেম্বার হাবিবের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী বাহিনী। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে তার এ্যাপল ওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com