রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

চন্দনাইশে যাত্রীবাহী বাস থেকে দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার গ্রেপ্তার ২

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে একটি দেশীয় তৈরি সচল পাইপ গান উদ্ধার করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, অস্ত্র পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ টিম শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী “পাবনা এক্সপ্রেস” নামক বাসে তল্লাশি চালানো হয়।এ সময় বাসের পেছনের সিটে বসা মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও আব্দুল আজিজ মুন্না (২২) নামে দুই যাত্রীর হেফাজতে থাকা ১টি সচল দেশীয় তৈরী পাইপ গান (কাঠের বাটসহ লম্বা ১৫ ইঞ্চি) উদ্ধার করা হয়। ধৃত বাদশা মিয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলির বিল এলাকার সোনা আলী ও আবদুল আজিজ একই এলাকার আবুল কালামের ছেলে।এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছিল বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com