বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আরও ১১ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দুই মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সে কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তাদের বিস্তারিত অনুসন্ধান সম্পন্ন করে। যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্য শিক্ষার্থীকে মারধর, একাডেমিক কার্যক্রমে বাধা প্রদান, আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা তা জানায়নি কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com