বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামি গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) ও সুজন আলী (২৩)।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজি মামলার আসামি মেহেফুজুল আলম সুমনকে শনিবার রাতে কুসুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মনসুর রহমান আরও বলেন, গতকাল শনিবার রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে সাগর, রাজু ও সুজনকে আটক করা হয়।

৯৯৯ থেকে ফোন পেয়ে এ অভিযান দেয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com