রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

রূপগঞ্জে ভাই-বোনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবি মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

১৫ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তি আক্তার। এসময় উপস্থিত ছিলেন মুক্তি আক্তারের ভাই সোহাগ মিয়া, তার মা দিলরুবি বেগম, খালা শাহিনুর বেগম, নার্গিস বেগম, সোহাগের বন্ধু সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী নাবিল, দিদার, আবির প্রমুখ।

সংবাদ সম্মেলনে মুক্তি আক্তার বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় জাঙ্গীর পুর্বপাড়া গ্রামের সজিব ও তার সহযোগিরা আমাদের ভাই-বোনের নামে অশ্লীল ভাষায় কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।

সজিব একাধিক মামলার আসামী । র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে আদালত থেকে গত ১৪ অক্টোবর জামিনে বেরিয়ে এসে আমাদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে গত চার মাস ধরে আমরা বাড়িতে যেতে পারছিনা। জাঙ্গীর গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য সংবাদ সম্মেলনে তারা দাবি জানায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com