সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার

প্রেস রিলিজ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ কর্তৃক পূজামণ্ডপ স্থাপন করা হয়।

দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে জেএমসেন হল পূজামণ্ডপে প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ১০/১০/২৪ খ্রি. সন্ধ্যার পর থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজন পূজামণ্ডপে আসে এবং অনুষ্ঠান উপভোগ করতে থাকে।

ইতোপূর্বে পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির একদল শিল্পীকে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করে।

তার অনুরোধের প্রেক্ষিতে ওইদিন রাত ৮:০০টার সময় শিল্পীগোষ্ঠীর ১। শহীদুল করিম (৪২), ২। মোঃ নুরুল ইসলাম (৩৪), ৩। আব্দুল্লাহ ইকবাল (৩০), ৪। রনি (২৮), ৫। গোলাম মোস্তফা (৩৬) ও ৬। মঘ
মোঃ মামুন (২৮) পূজার অনুষ্ঠানে আসে এবং একটি ইসলামিক গান ও একটি বাউল গান পরিবেশ করে।

তন্মধ্যে একটি গানের ভাষায় শব্দচয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে প্রতীয়মান হয়।

ইতোমধ্যে অনুষ্ঠানে পরিবেশন করা দুটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াসহ উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ ঘটনার সংবাদ পেয়ে চান্দগাঁও ও হালিশহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গান পরিবেশনকারী ১।

শহীদুল করিম (৪২) ও ২। মোঃ নুরুল ইসলাম (৩৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শহীদুল করিম (৪২) তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক এবং মোঃ নুরুল ইসলাম (৩৪ল দারুল ইরফান একাডেমির শিক্ষক।

উক্ত ঘটনায় জড়িত অপরাপর ব্যক্তিদের আটক অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য যে, সজল দত্ত ও হান পরিবেশনকারী ৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com