রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির

অনলাইন ডেস্ক:

তথাকথিত গডফাদাররা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানানোর অপতৎপরতা চালিয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, আমরা তাদের সতর্ক করে দিতে চাই— যারা সন্ত্রাসকে লালন করবে, চাঁদাবাজি করবে, তারা যেন সে পথে পা না বাড়ায়।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নারায়ণগঞ্জে লোমহর্ষক ত্বকী হত্যাকাণ্ডের তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সেটা আবারও শুরু করেছি।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আমরা পুনরায় শুরু করেছি।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ময়নুল ইসলাম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ আজকের এই পূজামণ্ডপ। সমগ্র বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তার সাথে পূজা উদযাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ নিশ্চিত করছে সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে।

আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। আমাদের হটলাইন নম্বর এবং থানা ও জেলা পর্যায়ে ক্যাম্প রয়েছে। কোথাও কোনও অপকর্ম করার চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com