রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁয় পূর্বে শত্রুতার জেরে জমির গামড় কাঁচা ধান কেটে বিনষ্ট করায় প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি অতঃপর থানায় অভিযোগ

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে শীষ বের হওয়া প্রায় দেড় বিঘা জমির কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার সহরাই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার সহরাই গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে,পূর্বে শত্রুতার জের ধরে রবিবার মধ্য রাতে সহরাই গ্রামের মৃত খাইরুল বাশারের ছেলে মো. আব্দুর রব, মৃত আব্দুর রউফের ছেলে মো. সাব্বির হোসেন, মৃত একামুদ্দীনের ছেলে মো. শাহিন হোসেন, মৃত তজিবর রহমানের দুই ছেলে মো. সাইদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম সংঘবদ্ধ হয়ে আব্দুস সালামের পৈত্রিক প্রায় দেড় বিঘা জমির শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করে।

এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। এ বিষয়ে মো. আব্দুর রব ধান কাটার কথা অস্বীকার করে বলেন, সেখানে আব্দুস সালাম ধান রোপণ করলেও ওই জমি তার, নিজের জমির ধান সে কেন কাটতে যাবে।

এ বিষয়ে তিনিও থানায় পৃথক অভিযোগ করবেন বলে জানান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com