সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

নওগাঁর রাণীনগরে ছাত্রীর সাথে অনৈতিক ভিডিও ভাইরাল ঐ শিক্ষক কে অপসারন ও বিচারের দাবিতে মানববন্ধন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর রাণীনগরে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হওয়া সেই শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে অপসারন ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে নিরাপদ সমাজ চাই (নিসচা)র ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেয়া হয়েছে।

এদিন সকাল সাড়ে ১০টায় নিরাপদ সমাজ চাই (নিসচা)র ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে রাণীনগর-আবাদপুকুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিসচার উপজেলা কমিটির মেজবাউল হক লিটন সভাপতিত্ব করেন।

এতে কমিটির যুগ্ন  মোস্তাক হোসেন,পাভেল রহমান,সদস্য জিল্লুর রহমান,সচেতন সমাজের পক্ষে রকি আহম্মেদ,মোস্তফা হোসেন,এমদাদ ইসলাম,প্রভাষক জাকির হোসেনসহ এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেয়।

প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধন শেষে সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে অপসারনসহ তার বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি দেয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষক পিটুর অনৈতিক ভিডিও ছড়িয়ে পরার পর থেকে ইজ্জত সম্ভ্রম হারানোর ভয়ে শংকিত হয়ে পরেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাই বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপদ পরিবেশে ফিরে দিতে শিক্ষক পিটুকে অপসারন ও বিচারের দাবি জানান।

বক্তারা আরো বলেন, আগামী ৭দিনের মধ্যে অপসারন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বিদ্যালয়ের ছাত্রীদের বৃহত্তর স্বার্থে আরো কঠিন সিন্ধান্ত নেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

এর আগে গত এক মাস আগে ওই শিক্ষককে অপসারন পূর্বক বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

উল্লেখ্য,গত ২০২১সালের মে মাসে একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারীক) সাদেকুল ইসলাম পিটুর অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

এঘটনায় ওই শিক্ষকের অপসারন ও বিচার দাবিতে অভিভাবকরা ফুসে ওঠেন। নতুন করে শিক্ষক পিটুকে অপসারন ও বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেয়া হয়।

শিক্ষক সাদেকুল ইসলাম পিটু বলেন,অনৈতিক কর্মকান্ডের ভিডিওটিতে কে বা কাহারা আমার ছবি আর ওই ছাত্রীর ছবি ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে প্রচার করেছিল। তার পরেও এঘটনায় ২০২১ সালেই তদন্তে কোন প্রমান পায়নি। এর পরেও আমাকে হয়রানী করতেই একের পর এক এসব মানববন্ধন বা অভিযোগ করা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, একটি স্মারক লিপি পেয়েছি। এছাড়া আগের দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com