রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি শিষাণ ঢাকা থেকে গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধি:

জেলা প্রশাসকের কার্যালয়ে হামলার ঘটনায় করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি। রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে নওগাঁ সদর থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে।

ঐদিন রাত নয় টার দিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী। ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে গ্রেপ্তারকৃত শিষাণকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে।

সে ওই মামলার পলাতক আসামি। উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী (নওগাঁ-১ আসনের) সাধন চন্দ্র মজুমদার ও (নওগাঁ-২ আসনের) পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল। এছাড়া নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামি করা হয়েছে।

নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামি। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়।

আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে সদর থানার ওসিকে নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com