বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

নওগাঁয় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক গ্রাহককে জেল হাজতে প্রেরন

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক বিদ্যুৎ গ্রাহককে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।পল্লি বিদ্যুৎ-২ কতৃপক্ষের পল্লি বিদ্যুৎ কোর্ট-২, ঢাকায় করা এক মামলায় ওয়ারেন্ট হলে তাকে বৃহস্পতিবার থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। সুজির উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের শিমুল টুডুর ছেলে।

পল্লি বিদ্যুৎ পোরশা জোন-২ এর এজিএম (ওএন্ডএম) আনোয়ার হোসেন জানান, সুজির টুডু নওগাঁ পাবিস-২ এর আওতাভুক্ত পোরশা জোনাল অফিসের ৯৩৬-৫২৭৬ হিসাবধারী একজন আবাসিক গ্রাহক। তার বিদ্যুৎ বিল জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ/২০২৪ মাসের ২৫ হাজার ৮৫৪ টাকা বকেয়া থাকায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল।

তার পরেও বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য তার সাথে যোগাযোগ করা হলে উনি কোন গুরুত্ব দেন নাই। পরবর্তীতে উকিল নোটিশ প্রদান করার পরেও বিল পরিশোধ না করলে বকেয়া আদায়ের স্বার্থে পল্লি বিদ্যুৎ কোট -২, ঢাকা এ মামলা দায়ের করা হয়।

মামলা নং সি আর ৭৪৮/২০২৪। এ মামলায় সে কোর্টে হাজির না হলে আদালত আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ফলে পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট মুলে গেপ্তার করেন বলে জানান। বিষয়টি পোরশা থনা অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করেছেন এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com