মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

রাশিয়ার নিষেধাজ্ঞায় যোগ দিচ্ছে তাইওয়ান

ইউক্রেনে হামলার পর একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। এবার চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানও নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে রাশিয়ার ওপর।

আজ (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার স্থানীয় সময় তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং বলেছেন, ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ‘গণতান্ত্রিক’ দেশগুলোর সঙ্গে যোগ দেবে তাইওয়ান। তবে তিনি এর বিস্তারিত কিছু জানাননি।

তাইপেইতে সাংবাদিকদের সামনে, এধরনের আক্রমণের কঠোর নিন্দা জানান তিনি। একই সঙ্গে রাশিয়ার ওপর ‘গণতান্ত্রিক’ দেশগুলোর সঙ্গেও নিষেধাজ্ঞায় যোগ দেবেন বলে উল্লেখ করেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ইউক্রেনকে যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য সমমনা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার চেষ্টা করছে তাইওয়ান।

তাইওয়ানের সরকার বলছে, দ্বীপটি ভূ-কৌশলগত, ভৌগলিক পরিবেশ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে গুরুত্বের দিক থেকে মৌলিকভাবে ইউক্রেনের চেয়ে আলাদা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে তাইওয়ানের বাণিজ্য ১ শতাংশের কম।

এর আগে গতকাল (২৪ ফ্রেবুয়ারি) বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে দ্বীপটির প্রাকৃতিক গ্যাসের চুক্তির মেয়াদ মার্চে শেষ হওয়ার কথা জানিয়েছে তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে চীনের অধীনে থাকা তাইওয়ান। গত দুই বছর ধরে বেইজিংয়ের চাপের মুখে রয়েছে অঞ্চলটিও।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com