সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগের ৯২ জনসহ অজ্ঞতনামা ২৫০ জনের উপর মামলা

ডেস্ক নিউজ:

নওগাঁয় বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ ই আগস্ট) রাতে সদর মডেল থানায় দায়ের করা এজাহার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ২৫০ জনকে।এর আগে গত ৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট নওগাঁর রাজপথ যখন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঠিক সেই মুহুর্তে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কেডির মোড়ে অস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গোলাগুলি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বিএনপি নেতারা অভিযোগ করেন, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তুহিন রেজা’র নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে চেয়ার, টেবিল, টিভি, ভ্যানসহ ভেতরে থাকা সবকটি জিনিসপত্র ভাংচুর করা হয়।

এছাড়াও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ওইদিন আমাদের দলীয় কার্যালয়ে তান্ডব চলানোর পাশাপাশি পুরো শহরে অরাজকতা ছড়াতে অস্ত্রের মহড়া দিয়েছে।

ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। শান্তির শহর নওগাঁকে যারা অশান্ত করেছিলো তাদের কাওকে ছাড় দেওয়া হবে না।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল ওয়াদুদ বলেন, গত ৩ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে মামলা দায়ের করেছেন জেলা বিএনপির সদস্য সচিব।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে মাহবুব কাদের ফাহিম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com