শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই তৈরি করবেন

লাইফস্টাইল ডেস্ক:

মাছে ভাতে বাঙালির আখ্যা থাকলেও অনেকেই মাছ খেতে পছন্দ করেন না। বছরে ইলিশ মাছের স্বাদ একবার নিলেও অন্যান্য মাছ ছুঁয়েও দেখেন না।

তবে রেস্টুরেন্টে মাছের নানান পদ ঠিকই খান।রেস্টুরেন্টে মাছের যে পদটি কমবেশি সবার পছন্দ, তা হচ্ছে ফিশ ফ্রাই।

তবে ঘরে তৈরি করলে অনেকেই রেস্টুরেন্টের স্বাদটা ঠিক পান না। তাদের জন্য আজকের রেসিপি। বাড়িতে খুব সহজে কীভাবে রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবেন তা জানাবো। চলুন শিখে নেওয়া যাক রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই তৈরির পদ্ধতি-

উপকরণ
১. ভেটকি মাছের ফিলে ২টি
২. লেবুর রস পরিমাণমতো
৩. ধনেপাতা বাটা ১ চা চামচ
৪. আদা ও রসুন বাটা ১ চা চামচ
৫. মরিচ বাটা আধা চা চামচ
৬. গোলমরিচের গুঁড়া সামান্য
৭. লবণ স্বাদমতো
৮. কাঁচা ডিম একটি
৯. কর্নফ্লাওয়ার ১ চা চামচ
১০. বিস্কুটের গুঁড়া পরিমাণমতো ও
১১. ভাজার জন্য তেল পরিমাণমতো

পদ্ধতি
প্রথমে ভেটকি মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। যাদের কাছে মাছের গন্ধ একেবারেই পছন্দ না, তারা মাছ ধোয়ার সময় লবণ, কিছুটা লেবুর রস এবং সামান্য সরিষার তেল ব্যবহার করতে পারেন।

খুব ভালো করে ধুয়ে মাছের ফিলেগুলো লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়া মেখে রেখে দিন আধা ঘণ্টা।

এবার সব বাটা মসলা ভালো করে মিশিয়ে দিন ওই ফিলে দুটোর মধ্যে। এভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত ২ ঘণ্টা পর্যন্ত।

এই ফাঁকে একটি বাটিতে কাঁচা ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখুন। বিস্কুটের গুঁড়া নিয়ে নিন একটি ছড়ানো প্লেটে।

২ ঘণ্টা পর ম্যারিনেট করা মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। এরপর বিস্কুটের গুঁড়াইয় গড়িয়ে নিন মাছের ফিলেগুলো।

খুবভালো করে মাছের ফিলের দু’পিঠ কোটিং করে নিন। টাইট করে কোট করবেন যাতে প্যানে দিলে খুলে না যায়।

এরপর প্যানে তেল ভালো করে গরম করে নিন। তাতে ফিলেগুলো সোনালি করে ভেজে নিন।

এবার আপনার পছন্দের গ্রিন চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার ফিশ ফ্রাই। সঙ্গে রাখতে পারেন পছন্দমতো সালাদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com