শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বৃষ্টির বিকেলে স্বাদ নিন চিংড়ি পেঁয়াজুর

লাইফস্টাইল ডেস্ক:

বৃষ্টির বিকেলে বা সন্ধ্যায় গরম গরম পেঁয়াজু খাওয়ার মজাই আলাদা। আর সেই পেঁয়াজু যদি হয় মাছের, তাহলে তো কথায় নেই! চিংড়ি মাছের সঙ্গে বেশি করে পেঁয়াজ মিশিয়ে যদি মচমচে পেঁয়াজু তৈরি করা হয়, তা খেতে কেমন হবে, ভাবতেই নিশ্চয়ই জিভে পানি চলে এসেছে? ঝটপট কীভাবে চিংড়ি পেঁয়াজু তৈরি করবেন জেনে নিন রেসিপি-

উপকরণ

১. চিংড়ি মাছ ২৫০ গ্রাম
২. মরিচের গুঁড়া আধা চা চামচ
৩. হলুদের গুঁড়া আধা চা চামচ
৪. রসুন বাটা ১ টেবিল চামচ
৫. লেবুর রস ২ টেবিল চামচ
৬. কাসুন্দি ১ টেবিল চামচ
৭. পেঁয়াজ কুচি ২০০ গ্রাম

৮. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
৯. কর্নফ্লাওয়ার ৬ টেবিল চামচ
১০. বেসন ৩ টেবিল চামচ
১১. চালের গুঁড়া ৩ টেবিল চামচ
১২. সরিষার তেল পরিমাণমতো।
১৩. ধনেপাতা কুচি আধা কাপ
১৪. লবণ স্বাদমতো ও
১৫. কালো জিরা ১ চা চামচ।

পদ্ধতি

প্রথমে মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার একটি পাত্রে মাছের সঙ্গে একে একে সব মসলা মেখে নিন।

এরপর মাছ ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিন। পেঁয়াজ লম্বা করে কুচি করে কেটে নিন।

আলাদা একটি পাত্রে কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ ও কালো জিরা ভালো করে মিশিয়ে নিন।

মাছের মিশ্রণটি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন।

এবার পেঁয়াজুর আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। লালচে করে ভেজে ফেলুন। বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুণ জমবে চিংড়ি মাছের পেঁয়াজু।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com