শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহতের ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন হেমসেন লেন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সেতু মিত্র তালুকদার (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর এলাকা থেকে শাওন নামের একজনকে গ্রেফতার করা হয়। সেতু মিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি পুলিশে যোগ দেন। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক এলাকায়।

জানা যায়, গতকাল (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় নগরের হেমসেন লেন এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেতু মিত্র। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার মাথা ও পায়ে জখম হয়। অবস্থার অবনতি হলে পরে তিনি হাসপাতালে মারা যান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, হেমসেন লেন এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মারা যান সেতু মিত্র। এ ঘটনায় একটি মামলা হয়। মামলার পর একজন আসামিকে গ্রেফতার করা হয়। প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com