বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

বাবরের ফিফটিতে রংপুরের বড় পুঁজি

ক্রীড়া প্রতিবেদক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রংপুরের হয়ে ইনিংস উদ্বোধন করেন দুই বিদেশি ব্রেন্ডন কিং আর বাবর আজম। কিং শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলে ২০ করে তাসকিন আহমেদের শিকার হন তিনি।

রংপুর রাইডার্সের ৮ উইকেট পড়লো। কিন্তু ব্যাটিংয়ে নামলেন না চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসান। তবে বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহই গড়েছে রংপুর রাইডার্স। অর্থাৎ জিততে হলে দুর্দান্ত ঢাকাকে করতে হবে ১৮৪।

রনি তালুকদারও ৭ বলে ১১ রানে থামেন। তার উইকেটটি নেন আরাফাত সানি। অধিনায়ক নুরুল হাসান সোহান সেট হয়েও ইনিংস করতে পারেননি। ১৩তম ওভারে এসে জোড়া শিকার করেন আরাফাত সানি। সোহান ফেরেন ২৪ বলে ২৬ করে, মোহাম্মদ নবি ১ রানেই আউট।

সেখান থেকে দলকে অনেকটা পথ টেনে নিয়ে যান বাবর আজম। এবারের বিপিএলে তিন ম্যাচে তুলে নেন নিজের দ্বিতীয় ফিফটি। অবশেষে বাবরকে বাউন্ডারিতে ক্যাচ বানান গুনাথিলাকা। ৪৬ বলে ৬২ রানের ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা হাঁকান পাকিস্তানের রানমেশিন।

ঢাকার বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৩২ রানে নেন ৩টি উইকেট।শেষদিকে আফগান আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩২ আর শামীম পাটোয়ারীর ৮ বলে একটি করে চার-ছক্কায় ১৭ রানে বড় পুঁজি গড়ে রংপুর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com