বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

সোনালী ব্যাংকে এক মিনিটের ম্যানেজার হলেন সাফা মনি ! 

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় এক মিনিটের ম্যানেজার হলেন কালিকাগাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাফা মনি (১৪)।
এবিষয়ে সোনালী ব্যাংক ম্যানেজার  শামসুজ্জোহা (জুয়েল) জানান, কয়েকদিন আগে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্পেইন এবং ছাত্র ছাত্রীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উদ্বুদ্ধ করতে কালিকা গাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ে যান তিনি। স্কুল ব্যাংকিং সম্পর্কে ছাত্রছাত্রীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেসময় তিনি ঐ স্কুলের ছাত্র ছাত্রীদের প্রশ্ন করে বলেন বড় হয়ে তোমরা কে কে ব্যাংক ম্যানেজার হতে চাও ? তখনি অষ্টম শ্রেণির ছাত্রী সাফামনি দাড়িয়ে বলেন আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ব্যাংক ম্যানেজার হবো।
সাফা মনি মঙ্গলবার (১৬ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে তার বাবা শহিদুল ইসলাম ও মা সুরাইয়া বেগমকে নিয়ে গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় একটি স্কুল ব্যাংকিং একাউন্ট খুলতে গেলে সোনালী ব্যাংক ম্যানেজার সাফা মনির শ্বপ্ন পূরনে তাকে এক মিনিটের ব্যাংক ম্যানেজার তৈরি করেন।
এসময় সাফা মনিকে এক মিনিটের ম্যানেজার হওয়ার অনুভূতির বিষয়ে জানতে চাইলে সে বলে আজ আমি খুবই আনন্দিত, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন লেখাপড়া শিখে একজন ব্যাংক ম্যানেজার হতে পারি।
সাফা মনির বাবা ও মা বলেন, আমাদের মেয়েকে এক মিনিটের ম্যানেজার হওয়ার এই সুযোগ দেওয়ার জন্য গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখার সবাইকে ধন্যবাদ জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com