সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবাগত পুলিশ সুপারের রাজনগর থানা পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান জেলার রাজনগর থানা পরির্শন করেছেন।গতকাল বিকেলে মৌলভবিাজাররের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জেলার রাজনগর থানা পরির্শনে আসলে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ফুলেল অর্ভের্থনা জানান। পরে তিনি থানার ফোর্সের ব্যারাক ও খাবারের মান, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

শেষে রাজনগর থানার আয়োজনে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মরত পুলিশ অফিসারদের সাথে কল্যাণ সভায় অংশ নেন। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণ, বিট পুলিশিং, সরকারি গাড়ি ব্যবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা, আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com