বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

কুয়েতে প্রবাসীদের ৬৬ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক:

প্রবাসীদের ৬৬ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে কুয়েত সরকার। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ আল সাবাহ এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। খবর অ্যারাবিয়ান বিজনেসের।

মূলত যেসব প্রবাসীর ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।এর আগে দেশটিতে এ সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়। এটাই তাদের প্রথম কোনো সিদ্ধান্ত। পরবর্তীতে আরও গাইডলাইন ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

রেসিডেন্সি বাতিল, মৃত্যু ও দেশ ছেড়েছে এমন প্রবাসীর ৬৬ হাজার ৫০০ লাইসেন্স চিহ্নিত করে কমিটি। তারপর এগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তবে যারা কুয়েতে ফিরছে তারা যদি ফের লাইসেন্স চায় তাহলে তাদের নতুনভাবে আবেদন করতে হবে। কারণ আগের লাইসেন্স নবায়ন করা হবে না। তাছাড়া নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বর্তমান নিয়ম-কানুন মানতে হবে।

স্বারাষ্ট্রমন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে এখনো কাজ করছে কমিটি। তারা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছে।সম্প্রতি তিন দিনে ৬৮০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এসব প্রবাসীরা এশিয়ান ও আফ্রিকান।

জানা গেছে, আট দেশের এসব প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে সেখানে কারাগারে ছিল। গত ২৭ থেকে ২৯ মে অর্থাৎ তিন দিনের মধ্যে তাদের ফেরত পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com