বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

রাজধানীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা-জরিমানা

বিস্কুট, কেক, ঘি ও দইয়ের মতো খাদ্যপণ্যের অনুকূলে সিএম লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় রাজধানীতে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ (১৩ ফেব্রুয়ারি) রবিবার  ঢাকা মহানগরের ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ৭৫ হাজার টাকা জরিমানাও করেছে বিএসটিআই।

অভিযানে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক, ঘি ও দইয়ের অনুকূলে সিএম লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার ও মোড়কে প্রয়োজনীয় তথ্য লেখা ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এ মামলা করা হয়েছে।

ডেমরার ডগাইর বাজার এলাকায় নিউ র‌্যাংক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা এবং যাত্রাবাড়ীর মান্নান স্কুল মার্কেটে ছামাদ দধি ভাণ্ডারকে মামলা ও ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com