সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসামের লেখক বিবেকানন্দ মোহান্তকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে আগত চা শ্রমিকদের নিয়ে প্রকাশিত গবেষনা গন্থ “চরগোলা এক্সোডাস ১৯২১” এর লেখক বিবেকানন্দ মোহান্তকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আদিবাসী চা শ্রমিক ফন্ট শ্রীমঙ্গল শাখা।

গতকাল  বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল রুপসপুর আদিবাসী চা শ্রমিক ফন্টের সেমিনার হলে  চা শ্রমিক ফন্ট নেতা পরিমল সিং বারাইক এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বর্ষিয়ান নেতা ও চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি রাজেন্দ্র প্রসাদ বুনার্জী।
 এ সময় আরো উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা বিজয় বুনার্জী, সীতারাম অমলিক, সাংবাদিক বিকুল চক্রবর্তীসহ কবি লেখক ও সংস্কৃতিজনেরা।ভারত থেকে আগত সংবর্ধিত অতিথি বিবেকান্দ মোহান্ত জানান, তিনি চা শ্রমিকদের ১৯২১ এর আগের ইতিহাস সংগ্রহ ও গবেষনা করে তার গ্রন্থ “চরগোলা এক্সোডাস ১৯২১” লিখেছেন।

এখন এর পরবর্তী সময়কালে দুই দেশে ভারত বাংলায় চা শ্রমিকদের অবস্থান সম্পর্কে বই লিখার কাজ শুরু করেছেন যে কারনে তার বাংলাদেশে আসা। তিনি বলেন বাংলাদেশে সাপ্তাহ দশ দিন থেকে বাগানে বাগানে ঘুরে তথ্য সংগ্রহ করছেন এবং ভালো তথ্য পেয়েছেন।তিনি বলেন, এ বিষয়ে প্রবীণ চা শ্রমিক নেতা রাজেন্দ্র প্রসাদ বুনাজীর কাছথেকে ডকুমেন্টসহ সমৃদ্ধ তথ্য পেয়েছেন।

এ ব্যাপারে রাজেন্দ্র প্রসাদ বুনার্জী জানান, কবি মোহান্ত চা শ্রমিকদের জন্য এক উজ্জ্বল ইতিহাস। তিনিই প্রথম বৃহত পরিসরে চা শ্রমিকদের শুরু থেকে ১৯২১ সাল পর্যন্ত ডকুমেন্টারী বাস্তব চিত্র তুলে ধরেছেন।যা দুই বাংলার চা শ্রমিকদের এক মুল্যবান সম্পদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com