শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

হ্যালো চিটাগাং” এর আয়োজন নিয়ে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ

নিজিস্ব প্রতিনিধি,ঈসা মোহাম্মাদঃ

আগামী ১১ ফ্রেবুয়ারী ৩য় বারের মত হ্যালো চিটাগাং নামের একটি ফেসবুক পেইজ এওয়ার্ডের আয়োজন করতে যাচ্ছে।২৭টি ক্যাটাগরিতে তারা চট্টগ্রামের নাম ব্যবহার করে ‘বেস্ট অব চট্টগ্রাম” এওয়ার্ড এর আয়োজন করেছে। যেখানে একটি ফেসবুক পেইজ ও গ্রুপ এর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইন ভোটিং সিস্টেমেরও আয়োজন করা হয়, যেখানে ২০ শতাংশ বিচারের রায় দিবেন জনগণ আর ৮০ শতাংশ রাখা হয়েছে বিচারক মন্ডলীর জন্য ।এ নিয়ে নেটিজদের মধ্যে প্রচুর আলোচনা সমালোচনা তৈরি হয়েছে নেট দুনিয়ায়।

চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে এ আয়োজনে কোন ছিটে ফোটার অস্তিত্ব না থাকলেও চট্টগ্রামের নাম অর্থাৎ “বেস্ট অব চিটাগাং” শব্দটি ব্যবহার করায় চট্টগ্রামের সাধারণ নাগরিকদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।মুঠোফোনে আয়োজক রিয়াদ খানকে এ বিষয়ে জানতে চাইলে তিনি “সি ভিশনকে” বনলেন আয়োজন হলে তর্ক-বিতর্ক আলোচনা সমালোচনা থাকবে।

তবে চট্টগ্রামে এ ধরণের আয়োজনে কারো অনুমতি লাগে কিনা প্রশ্নের জবাবে এ ধরণের আয়োজনে কারো অনুমতি লাগে না বলে সাফ জানিয়ে দেন রিয়াদ খান।আয়োজক রিয়াদ খান এ আয়োজনে টিকটক ক্যাটাগরীর মত প্লাটফর্ম চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে কিনা এমন প্রশ্নের জবাবে অবশ্যই করে এমন উত্তর দেন আয়োজক।

কোন প্রকার অনুমতিপত্র না নিয়ে ভোটিং আয়োজনে “মিল কল” নামক রেস্টুরেন্টের নাম অন্তর্ভুক্ত করায় পরিচালক নাজমুল আনোয়ার সিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন ২ই ফেব্রুয়ারী ।

অভিযোগে আয়োজক এ ধরণের আয়োজনের অধিকার রাখেন কিনা এবং চট্টগ্রামে মানী ব্যক্তিদের বিতর্কিত করতে পারে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার সুদৃষ্টি কামনা করেন নাজমুল আনোয়ার ।

যে কেউ যে কোন বিষয় নিয়ে তার ব্যক্তিগত গন্ডিতে অনেক কিছুই করতে পারেন তবে অনলাইন প্লাটফর্ম সবকিছুর মানদণ্ড নয়, চট্টগ্রাম সবার তাই বলে এখানে “বেস্ট অব চট্টগ্রাম শব্দটির ব্যবহারের মাধ্যমে কারো ব্যবসায়ীক ক্ষতি, কারো মানহানী, গুণি ব্যক্তিদের বিতর্কিত করা মোটেই কাম্য নয় বলে অভিমত ব্যক্ত করেন চট্টগ্রামের সাধারণ জনগণ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com