মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ 

 

নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে পলাতক ও বিতর্কিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানদের পুনরায় পরিষদের দায়িত্বে বসানোর অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জনরোষের ভয়ে আত্মগোপনে থাকা এসব জনপ্রতিনিধিদের ফিরিয়ে আনার এই গোপন তৎপরতায় এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর ধামইরহাট উপজেলার বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ ঘরানার প্রভাবশালী মেম্বাররা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান, চেয়ারম্যানদের অনুপস্থিতিতে অনেক ইউনিয়নে নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছিল, যা নিরসনে পরবর্তীতে সরকারি নির্দেশনায় অনেক ক্ষেত্রে প্যানেল চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।অভিযোগ উঠেছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পলাতক এসব চেয়ারম্যানদের সাথে আঁতাত করে তাদের আবারো পরিষদের চেয়ারে বসানোর জন্য মাঠ প্রস্তুত করছে। এমনকি বিভিন্ন মাধ্যমে তারা প্রভাবশালী মহলের ভয় দেখিয়ে ইউনিয়ন সচিব ও কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করছে বলেও খবর পাওয়া গেছে।সাধারণ জনগণের মতে, বিগত কয়েক বছর ধরে যেসব চেয়ারম্যান হামলা, মামলা ও দুর্নীতির সাথে জড়িত থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তাদের পুনরায় স্বপদে বসানোর চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তারা মনে করেন, যারা জনরোষের ভয়ে পালিয়েছে, তাদের আইনি প্রক্রিয়া ছাড়া পুনরায় চেয়ারে বসানো হবে সম্পূর্ণ অনৈতিক।এ বিষয়ে ধামইরহাট উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, পলাতক চেয়ারম্যানদের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং আইন বহির্ভূতভাবে কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।সচেতন মহলের দাবি, পলাতক ও বিতর্কিত নেতাদের পুনর্বাসনের চেষ্টা বন্ধ না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। দ্রুত তদন্ত সাপেক্ষে এই কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com