শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (১২ মে) দুপুরে জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাসায় রান্নাঘর পরিষ্কার করার সময় বাড়ির মহিলারা দেখতে পান একটি বিষধর কোবরা সাপ ফনা তোলে বসে আছে।
সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন মহিলারা। তাদের চিৎকার শোনে তারেক আহমেদ গিয়ে দেখেন সাপটি ফনা তোলে অদ্ভুত শব্দ করছে।
পরে তিনি কুচা দিয়ে সাপটিকে মারার চেষ্টা করলে সাপটি হিংস্র হয়ে তার দিকে তেড়ে আসে। পরে তিনি গণমাধ্যমকর্মী আল আমিনকে বিষয়টি জানান। আলামিনের মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে এবং অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সজল দেব জানান, এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।
দীর্ঘ ২০ মিনিট চেষ্টা করে সাপটিকে উদ্ধার করি। হয়। পরবর্তীতে উদ্ধারকৃত কোবরা সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com