শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

জনপ্রিয়তা টের পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ

ক্রিশ্চিয়ানো রোনালদো আর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন না, আন্দাজ করা গিয়েছিল কাতার বিশ্বকাপ শুরুর আগেই। দুই পক্ষের মধ্যেকার বিবাদ যে একদম প্রকাশ্যে চলে এসেছিল।

পরবর্তী সময়ে দুই পক্ষ পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে। তারপর থেকেই জল্পনা ছিল সৌদির ক্লাব আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তির বিষয়ে। বিশ্বকাপ শেষ হতে না হতেই জল্পনাকে সত্যি করে আল নাসেরে পাড়ি জমান পর্তুগিজ যুবরাজ।

বিশ্বের অন্যান্য জায়গার মতো সৌদিতেও তার অবিশ্বাস্য জনপ্রিয়তা, মাঠে নামার আগেই সেটি টের পেলেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে অভিনব উপায়ে স্বাগত জানালো ক্লাবের সমর্থকরা। যে ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

গত (৩১ ডিসেম্বর) শনিবার রাতে আল নাসের মুখোমুখি হয়েছিল আল খালেজের। ম্যাচটি আল নাসের ১-০ গোলে জেতে। এতে খেলেননি রোনালদো।কিন্তু রোনালদো মাঠে না নামলে কী হবে! তাকে যেন গ্যালারিতে নামিয়ে এনেছিলেন সমর্থকরা।

গোটা স্টেডিয়াম জুড়ে ছিল রোনালদো-রোনালদো চিৎকার। ছন্দে ছন্দে মিলিয়ে, গলা মেলাতে থাকেন সমর্থকরা। পাশাপাশি দেওয়া হয় রোনালদোর আইকনিক ‘সিউ’ধ্বনিও।ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গ ছাড়ার পরে ফ্রি এজেন্ট ছিলেন রোনালদো। তারপরেই প্রায় ২০০ মিলিয়ন ইউরো খরচ করে দলে টেনে চমক দেখায় সৌদির ক্লাব আল নাসের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com