মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ১১ কাউন্সিলর

সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যক্রম পরিচালনাদূর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ তুলে ধরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ১১ কাউন্সিলর।

গতকাল (৭ ফেব্রুয়ারি) সোমবার  দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত কাউন্সিলদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ জানুয়ারী মেয়র তাজকিন আহমেদ চিশতির নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বরাবর লিখিত আবেদন করি। যা বর্তমানে তদন্তাধীন।

এরই মধ্যে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এসে তিনি নিজেকে সাধু এবং সকল কাউন্সিলরবৃন্দকে অসাধু ব্যাখ্যা দিয়ে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক কথা বলে সংবাদ সম্মেলন করেছেন।

যা খুবই দুঃখজনক। আমরা উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে পৌর মেয়র ৭৬ লাখ ৫৬ হাজার ৯২০ টাকার পানির বিল মওকুফ করেছেন।

যা পৌর আইন লঙ্ঘন করেছেন। অথচ পানি সরবরাহ শাখার সাড়ে ৫ কোটি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তিনি বাজার ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহন করেছেন। সম্পূর্ণ বিধি নিষেধ পরিপন্থীভাবে তিনি হাট বাজার ইজারা গ্রহীতা গ্রহনের নিকট প্রায় ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার
৯৭১ টাকা বকেয়া রেখেছেন।

তিনি অবৈধ সিন্ডিকেট করে তা দলীয় পছন্দ লোকের নিকট হাট বাজার ইজারা প্রদান করেছেন। এছাড়া বিগত তিন বছরের ময়লার ও সেপটি ট্যাংক পরিষ্কারের সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। এ খাতে তিনি ১৩ কোটি ২৮

লাখ ৯৬ হাজার টাকা আতœসাৎ করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৩৩ লাখ ৩ হাজার ২২১ টাকার পৌরকর ও ১০ লাখ ২ হাজার ৬৯৬ টাকার লাইসেন্স ফি মওকুফ করেছেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com