শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

দেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে চান কানাডার মিডফিল্ডার সামিত

বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার মিডফিল্ডার  সামিত সুযোগ পেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে চায়।কানাডায় জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম। ছুটি কাটাতে গত ২৮ অক্টোবর মা-বাবার সাথে গ্রামের বাড়ি শ্রীমঙ্গল এসেছেন। ২৫ বছর বয়সী মিডফিল্ডার সামিত সোম কানাডার জাতীয় দলের হয়ে খেলেছে দুইটি আন্তর্জাতিক ম্যাচ।

অধিনায়ক ছিলেন কানাডা অনূর্ধ্ব-২০ দলের। ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরির অধীনে মেজর লীগ সকারে খেলেছেন সিএফ মন্ট্রিল দলের হয়েও। বর্তমানে তিনি লোনে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লীগের দল এফসি এডমন্টন ক্লাবের হয়ে।

হামজা ইস্যুতে মাতোয়ারা যখন সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই সামিত সোম বললেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলতে ইচ্ছুক।উল্ল্যেখ্য, শ্রীমঙ্গলের কৃতি সন্তান শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র মানস লাল সোম মিঠুর সুযোগ্য পুত্র এবং একই বিদ্যালয়ের স্বনামধন্য কিংবদন্তি শিক্ষাগুরু প্রয়াত মানিক লাল সোমের নাতি সামিত সোম।

তার বড় চাচা বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোম মহান মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা বয়ে বেড়াচ্ছেন। এলাকায় তাঁকে নিয়ে যেমন সবাই গর্বীত, তেমনী ছোট ভাইয়ের ছেলে কানাডার মিডফিল্ডার সামিতকে নিয়েও তিনি গর্ব অনুভব করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com