বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগ এর পূর্নাঙ্গ কমিটি কে ঘিরে তৈরী হয়েছে নতুন বিতর্ক

পাবনা জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের সন্তান, ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জি মোস্তফা আহমেদ সাদ্দাম।

কিন্তু বর্তমান জেলা স্বেচ্ছাসেবকলীগের পূর্নাঙ্গ কমিটির খসড়া তালিকায় তার নাম থাকায় চলছে বিতর্ক,বাকযুদ্ধ।সাদ্দাম কে জেলা স্বেচ্ছাসেবকলীগের এক নেতা টাকা খেয়ে পূর্ণাঙ্গ কমিটিতে নাম রাখায় সবাই হতভম্ব।

ইতিমধ্যে খোঁজ নিয়ে জানা গেছে সাদ্দাম নিজ সন্তান কে চুরির অভিযোগে নাটক সাজানোয় তাকে এর আগে জেলেও যেতে হয়েছিলো, তৎকালীন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সুপারিশে হয়েছিলেন বহিষ্কার ও।

এ বিষয়ে সেই হাসপাতাল সাথিয়ার কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে খবর নিতে গেলে সেই হাসপাতালের তৎকালীন ম্যানেজার এনামুল হক বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং বলেন মাসুমদিয়ার সাদ্দাম নামক জনৈক ব্যাক্তি তার স্ত্রীর সাথে বনিবনা না হউয়ায় তার নিজ সন্তানকে অস্বীকার করে সন্তান কে গুম করে দিতে চান এবং নিজেই তার সন্তানকে এক মহিলার কাছে বিক্রি করে দিয়ে দেন এবং বলেন পালিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরে নিজেই বাচ্চা চুরি হয়ে যাওয়ার নাটক সাজান,পরবর্তীতে সাথিয়া এবং বেড়া থানা পুলিশের সরনাপন্ন হয়ে আমরা বাচ্চাটিকে বাঘাবাড়ি নামক জায়গা থেকে উদ্ধার করি।  সেই মহিলার ধারাভাষ্য অনুযায়ী সাদ্দাম বিষয়টির সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য বিষয়টি ছাড়া সাদ্দাম স্বর্ণ চোরাকারবারি,ভূমি দখল,ছিনতাই ইত্যাদি কার্যকলাপের সাথে জড়িত।এ বিষয়ে মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর শহিদুল হকের জানতে গেলে তিনিও বিষয়টি স্বীকার করেন এবং বলেন স্থানীয় এক প্রভাবশালী নেতার ভাতিজা বলে নিজেকে পরিচয় দিয়ে এসকল কর্মকান্ড তিনি পরিচালনা করেন।তার জন্য এলাকার জনগন অতিষ্ট হয়ে গেছে।

জেলা ছাত্রলীগ সাবেক নেতৃবৃন্দ এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের কথা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা কিভাবে জেলা স্বেচ্ছাসেবকলীগে পদ পায়,এখনো তার বহিষ্কার উঠানো হয় নি। নেতৃবৃন্দের একটাই কথা এই দুষ্কৃতকারীকে কোনোভাবেই যেনো জেলা স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি তে রাখা না হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com