সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শিক্ষা কর্মকর্তার টাউন ও উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ শহরের টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরণ  সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন৷ গতকাল (২৯ আগস্ট) সোমবার সকালে তিনি প্রাথমিক বিদ্যালয় দুটি পরিদর্শনে যান৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামিমা শবনম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং  শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান করেন।উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাছলিমা আক্তার আইলিন বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়৷ তখন টিনের ছাপড়া ছিল৷ ২০১৩ সালে প্রতিষ্ঠানটি সরকারি করা হয়৷ তখন তিন কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন ছিল। ভবনটি প্রায় সময়ই পানির নিচে নিমজ্জিত থাকতো ৷
২০১৫ সালে শিক্ষার্থীদের পাঠদান সুনিশ্চিত করায় বাসা ভাড়া নেওয়া হয়৷ বর্তমানে দুইটি টিনের কক্ষ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১৪০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। এই শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়োজিত রয়েছেন পাঁচ জন শিক্ষক।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেছি৷ প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি৷ প্রতিষ্ঠানটির  ছয় তলা বিশিষ্ট ভবন নির্মাণাধিন। খুব শিঘ্রই শিক্ষার্থীরা নতুন ভবনে ক্লাস করতে পারবে৷ এছাড়াও আমি টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেছি। অভিভাবকদের সাথে কথা বলেছি৷ আমি মনে করি, প্রত্যেকটা বিদ্যালয়ে যে সকল ছাত্র এবং ছাত্রী রয়েছে তারা সকলেই আমার সন্তান৷ আমি নিজের সন্তান মনে করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের লেখাপড়ার মানোন্নয়ন বৃদ্ধির পাশাপাশি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com