শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

কিউবায় জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আহত ১২৭, নিখোঁজ ১৭

কিউবায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বজ্রপাত থেকে হওয়া বিস্ফোরণে একজনের প্রাণহানি হয়েছে। এতে ১২৭ জন আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৭ দমকলকর্মী। আহতদের মধ্যে জ্বালানি মন্ত্রী লিবান আরোন্তেও আছেন।

রোববার (৭ আগস্ট) সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতাও চেয়েছিল কিউবা। সাহায্যের আবেদনে সাড়া দেওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, আর্জেন্টিনা, চিলিকে ধন্যবাদ জানিয়েছে দেশটি। পশ্চিমাঞ্চলীয় মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, যেখানে শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত। সেখান থেকে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে এবং ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় জানান, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com