মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের চাপায় টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে পুলিশের টহল গাড়িতে থাকা এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় থানার ওসিসহ ২ জন আহত হয়েছেন। রোববার (৭ আগস্ট) ভোররাতে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল মনির হোসেন (২৫) ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। দুপুরে গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ভোররাত আড়াইটার দিকে মহাসড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল কনস্টেবল মনিরকে নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপটি বোর্ডঘর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পেছনে থাকা কনস্টেবল মনির ছিটকে রাস্তায় পড়ে যান এবং ওসি টুটুল ও চালক আলতাফ হোসেন ভেতরে আটকা পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মনিরকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল বলেন, ওই বাসটিকে শনাক্ত করা যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com