বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মিয়ানমারে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-ব্রিটেন-কানাডার

সামরিক জান্তা সরকারের হাতে ক্ষমতার এই এক বছরের পূর্তিতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা।

মার্কিন রাজস্ব বিভাগ মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল থিদা ও’, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন ও’ এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উ তিন ও’-এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

২১২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করে সামরিক বাহিনী। এর এক বছরের মাথায় নতুন নিষেধাজ্ঞা ঘোষণা দিলো মার্কিন রাজস্ব এবং পররাষ্ট্র দপ্তর।

এদিকে ব্রিটেন বলছে তারা থিদা ও’, টিন ও’ এবং ইউ থেইন সোয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউ থেইন সোয়ে সাবেক সামরিক কর্মকর্তা যিনি অভ্যুত্থানের পর দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, বার্মার জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন প্রদর্শন এবং অভ্যুত্থান ও সামরিক শাসকদের দ্বারা সংঘটিত সহিংসতার জবাবদিহিতা নিশ্চিতে ব্রিটেন এবং কানাডার সঙ্গে সমন্বয় করে আমরা এ ধরনের পদক্ষেপ নিয়েছি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com