মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

‘র‍্যাবকে আস্থার প্রতীক মনে করে জনগণ’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাদের সময়ে প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‍্যাব প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির সময়ে।র‍্যাবের সফলতার জন্য আমরা অনেককিছু কন্ট্রোল করতে পেরেছি।

বিগত দিনগুলোতে কী হয়েছিল তা ঘাটতে চাই না। ঘাটতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে। বর্তমান সরকারের সময়ে র‍্যাব যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেগুলো মানুষের মুখে মুখে রয়েছে।

গতকাল (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২২ এর পঞ্চম ও শেষদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর অধিবেশন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সময় র‍্যাব জনগণের পাশে থেকে সেবা দিয়েছে। শুরু থেকেই জঙ্গি দমন, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, জলদস্যু নিয়ন্ত্রণ ও ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণসহ চরমপন্থী নিয়ন্ত্রণের মতো সবগুলো ক্ষেত্রেই র‍্যাব অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। আজ (২৮ জানুয়ারি) শুক্রবার জনগণ র‍্যাবকে আস্থার প্রতীক মনে করে। যেখানেই অসম্ভব, র‍্যাব সেখানে আলো ছড়িয়েছে। র‍্যাব শুধু নিরাপত্তার জন্য নয়, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে র‍্যাব।

জঙ্গি দমনে র‍্যাবের সফলতা চোখে পড়ার মতো জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে জঙ্গি সারা বিশ্বে যখন তছনছ করে দিয়েছিল তখন আমাদের দেশে অন্যান্য বাহিনীর সঙ্গে র‍্যাবও অগ্রণী ভূমিকা নিয়েছিল।

তিনি বলেন, আপনারা জানেন জঙ্গিদের অভিভাবকরা র‍্যাবের কাছে এসে তাদের সন্তানদের ধরিয়ে দিয়ে গেছেন। এসব কর্মকাণ্ডে র‍্যাব জনগণের প্রতি আস্থা তৈরি করেছে।

আজ (২৮ জানুয়ারি) শুক্রবার র‍্যাবের বিরুদ্ধে কেনইবা নিষেধাজ্ঞা দেওয়া হয়, এগুলো আমরা দেখছি। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এ ব্যাপারে জাতীয় সংসদে দিকনির্দেশনা দিয়েছেন।

দেশে শান্তির যে সুবাতাস বইছে, সেখানে তাদের (র‍্যাবের) ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল।বিএনপি-জামায়াত জোট শুরু থেকেই নানা প্রতিকূল অবস্থার সৃষ্টি করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যেন একটি বিফল রাষ্ট্রে পরিণত হয় সেজন্য জঙ্গি উত্থানসহ অগ্নিসন্ত্রাস করেছিল বিএনপি-জামায়াত জোট।

পরে জনগণ যখন তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছিল না, তখন তারা লবিস্টের মাধ্যমে, বিদেশিদের মাধ্যমে একটা অবস্থার সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা সবগুলো বিষয় নিয়েই কাজ করছি।বিদেশে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে, অচিরেই এগুলো দূর হয়ে যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com