শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কক্সবাজার টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বা বিজিবি।

গতকাল (৮ জানুয়ারি) শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে ১কিঃমিঃ উত্তর-পশ্চিম দিকে ওয়াব্রাং এলাকার পাশ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে।

এমন তথ্যে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় বেড়িবাঁধে কৌশলে অবস্থান নেয়। রাত পৌনে ৮টার দিকে সন্দেহভাজন দুইজনকে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ সংলগ্ন ধানক্ষেতের মধ্য দিয়ে আসতে দেখে টহলদল চ্যালেঞ্জ করে।

দুস্কৃতিকারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানের ধানক্ষেতের ভেতর পাচারকারী ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকার মূল্য মানের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com