বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার

ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসা এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় জড়িত দ্বিতীয় আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশের একটি দল।

গতকাল (৩ জানুয়ারি) সোমবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ। মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের আবুল কাশেমের ছেলে এবং আলোচিত ধর্ষণ ঘটনার মূলহোতা আশিকের সহযোগী। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

এই ঘটনায় (৩ জানুয়ারি) গতকাল পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ ও র‌্যাব। মামলায় আশিক ছাড়া গ্রেফতার অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।

আর কারাগারে থাকা আশিককে রোববার গ্রেফতার দেখিয়ে সোমবার সাতদিনের রিমান্ড আবেদন করেছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) এর শুনানি হওয়ার কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com