শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

প্রতিবন্ধীকে ধর্ষণ এবং আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, আটক-১

নোয়াখালীর সুধারাম উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের পরে শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল(১৯) নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের ঘড়ি মেকারের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত ১২মে। দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী ওই মেয়ের সাথে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। গত মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রাইম হাসপাতালের পিছনে হাউজিং বাউন্ডারি ওয়ালের ভিতরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে যুবক।পরে হত্যার উদ্দেশ্যে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমকে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয় ওই যুবক। আগুনে শরীরের কিছু অংশ পুড়ে যায়।পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য মামলা করতে দেরি হয় বলে জানান ভিকটিমের মা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com