মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ভুল হলে নিজেকে শুধরে নেব : দীঘি

রোমান্টিক ঘরানার পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শেষ চিঠি’। গত শুক্রবার প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

২০২১ সালে মুক্তি পায় নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পায়।

সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল। তবে এবার দীঘি বলছেন, ‘শেষ চিঠি’ দেখে সমালোচনা করলে নিজেকে শুধরে নেবেন তিনি।

দীঘি বলেন, ‘অনলাইন প্ল্যাটফরমে আমরা অনেক রকমই গল্প দেখি। বেশিরভাগ থ্রিল- রহস্য রোমাঞ্চ, ক্রাইম থ্রিলার এসব। কিন্তু রোমান্টিক গল্প খুবই কম। শেষ চিঠি একটি রোমান্টিক গল্পের নির্মাণ। এটা দর্শকদের ভালো লাগবে। যে জায়গাটা ভালো লাগবে না সমালোচকরা জানাক, আমি শুধরে নিবো পরের কাজে। ’

গল্প সম্পর্কে দীঘি বলেন, ‘একটি মেয়ের সংসারের গল্প বলা যেতে পারে। চরিত্রের নাম তুলি। পরিচালক যখন গল্পটা শুনিয়েছিলেন তখন বলেছিলেন তুলি হচ্ছে একটা প্রজাপতি। যার অনেক রং এবং নানাভাবে সে উড়ে বেড়ায়। তার জীবনে যখন দুঃখ আসে তখন সে কীভাবে ডিল করে সেটা নিয়েই গল্প। ’

দীঘিকে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের আরো একটি সিনেমায় দেখা গেছে তাকে। ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।

এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় দেখা যাবে তাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com