সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র লামায় সরই বিট কমকর্তা করিমের যোগসাজশে অবৈধ কাঠ পাচারের হিড়িক চন্দনাইশে কাভার্ড ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা ইটভাটা বন্ধের নির্দেশ অমান্য, চট্টগ্রামের ডিসিকে আদালতের নোটিশ নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি: আশার আলো নাকি নতুন প্রশ্ন? শ্রীবরদীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যান আটক

 অবৈধ পাঁচ হাসপাতাল-ক্লিনিক সিলগালা টাঙ্গাইলের মির্জাপুরে

টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচটি বেসরকারি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা করা হয়েছে। গতকাল (২৯ মে) রবিবার উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সিলগালা করা হয়।

জানা যায়, লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষধ দিয়ে হাসপাতাল-ক্লিনিক পরিচালনার দায়ে মির্জাপুর পৌরসদরের বন্ধু ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও ডিজিটাল কেয়ার (ডেন্টাল ক্লিনিক) ৫ হাজার, পাকুল্যা এলাকার সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, জামুর্কী এলাকার হাকিম জেনারেল হাসপাতাল, গোড়াই এলাকার আল মদিনা ইসলামিয়া আধুনিক চক্ষু হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠানই সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনানুযায়ী মির্জাপুরে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল (২৯ মে) রবিবার অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ক্লিনিকেই তথ্য নেয়া হবে। কোনো অসঙ্গতি থাকলে সেইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com